বাঘাইহাটে বনবিভাগের অভিযানে পিকআপসহ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইহাটে বনবিভাগের অভিযানে পিকআপসহ অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইহাটে বনবিভাগের অভিযানে পিকআপসহ অবৈধ সেগুন কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইহাট রেঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠসহ একটি পিকআপ জব্দ করেছে চট্টগ্রাম উত্তর পার্বত্য বনবিভাগ।

সোমবার (১১ মে) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে হাজাছড়ির ১০ নম্বর এলাকা থেকে সেগুন কাঠ বোঝাই একটি পিকআপকে ধাওয়া করা হয়। পরে বিজিবি চেকপোস্টের কাছে রাস্তার ওপর বাঁশ ফেলে যানবাহনটির গতিরোধ করে আটক করা হয়। আটককৃত পিকআপসহ জব্দকৃত কাঠ বাঘাইহাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, জব্দকৃত কাঠ ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বনবিভাগ জানায়, এর আগেও গত ১১ এপ্রিল একই রেঞ্জের শুকনাছড়া এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের বাগান থেকে কেটে নেওয়া সরকারি সেগুন কাঠ জব্দ করা হয়। সে সময় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা।

বনবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।