বান্দরবানে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু

বান্দরবানে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু

বান্দরবানে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, তথ্য যাচাই, মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরি নির্মাণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও পারদর্শী হতে হবে। আধুনিক সাংবাদিকতায় শুধু লেখার দক্ষতা নয়, ছবি, ভিডিও ও লাইভ কনটেন্ট তৈরির সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।

বান্দরবানে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ কর্মশালা শুরু

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান। এছাড়া বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির এবং প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন ও সাফাত রহমান।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, মোবাইল জার্নালিজম (মোজো) কৌশল, ইন্টারভিউ ফ্রেমিং, সোশ্যাল মিডিয়া রিপোর্টিং, লাইভ স্ট্রিমিং, ছবি ও ভিডিও যাচাইসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।