নাফ নদী থেকে ফের ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে ফের ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মিয়ানমারের অভ্যন্তরে গোনাফ নদী থেকে ফের ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মিলাগুলি, আতঙ্কে নাফ নদী ছাড়লেন জেলেরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় আবারও ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। এ সময় তাদের ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা নিয়ে যায়। এ ঘটনায় টেকনাফের জেলেপল্লীগুলোতে ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে টেকনাফের সাবরাং সীমান্তের পূর্ব পাশে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
আটক জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার ৯ নম্বর জালিয়াপাড়া এলাকার সৈয়দ আমিনের ছেলে মো. মনির আহমেদ (৪৫), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুল নবীর ছেলে আব্দুল মালেক (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।
স্থানীয় জেলেরা জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ এর প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে নাফ নদীতে মাছ ধরছিলেন তারা। একপর্যায়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
জেলেদের দাবি, নাফ নদীতে মাছের সন্ধানে যেতে গিয়ে অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই জলসীমা অতিক্রম হয়ে যায়। তবে বর্তমানে রাখাইন পরিস্থিতির কারণে নদীতে টহল ও নজরদারি বাড়িয়েছে আরাকান আর্মি। ফলে সামান্য ভুলেই জেলেদের আটক হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “নাফ নদীতে মাছ শিকারের সময় বাংলাদেশি জেলেদের দুটি ইঞ্জিনচালিত নৌকা অনাকাঙ্ক্ষিতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা চার জেলেকে আটক করে নিয়ে যায় বলে জেনেছি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।”
এর আগে গত ৯ মে আরাকান আর্মির কাছ থেকে ১৪ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনে বিজিবি। পরে যাচাই-বাছাই শেষে জেলেদের বিজিবির হেফাজতে নেওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed