কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে এক বছর বয়সী ওয়াসিনাত নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে।

নিহত ওয়াসিনাত ওই এলাকার চিকিৎসক মো. নোমানের কন্যা বলে জানা গেছে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা মো. নোমান বলেন, “অসাবধানতাবশত ওয়াসিনাতের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। এতে মুহূর্তের মধ্যেই তার শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিনাতকে মৃত ঘোষণা করেন।”

এব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।