কুমিল্লার সীমান্ত এলাকা থেকে তিন কোটি টাকার নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় তিন কোটি ১০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির টহলদল এক লাখ ২৩ হাজার ৮০০ পিস ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
টাপেন্টাডল ট্যাবলেট ব্যথানাশক ওষুধ হলেও বাংলাদেশে নেশাজাত দ্রব্যের মতো প্রয়োগের কারণে সরকার ২০২০ সালে এটি নিষিদ্ধ ঘোষণা করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।