সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল-কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ও ২১ মে ২০২৬ তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান।

সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও অধ্যক্ষদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ও পরিচালক (শিক্ষা পরিদপ্তর), মহাপরিচালক (সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর), সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।