মণিপুরে সশস্ত্র সন্ত্রাসীসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে সশস্ত্র সন্ত্রাসীসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে সশস্ত্র সন্ত্রাসীসহ ৪ জন গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (প্রোজেক্টেড) বা UNLF (P)-এর চারজন ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক ও যুদ্ধ-সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মণিপুর পুলিশের তথ্য অনুযায়ী, ২০ ও ২১ মে ইম্ফল পশ্চিম জেলার লামদেং এলাকায় লামসাং থানার অধীনে একাধিক অভিযান পরিচালনা করা হয়। লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ বিক্রির তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু করা হয়।

ইম্ফল পশ্চিম জেলার পুলিশ সুপার কেএস শিবকান্ত জানান, প্রথম দফায় দুই সক্রিয় ক্যাডার হেইশ্নাম থমাস সিং (২৯), মায়াং ইম্ফল কোকচাই এলাকার বাসিন্দা এবং আরামবাম টমটম সিং (২৯), লামসাং হেইবংপোকপি মায়াই লেইকাই এলাকার বাসিন্দাকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি INSAS LMG রাইফেল, তিনটি ম্যাগাজিন এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার প্রক্রিয়ার সময় তাদের সহযোগীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এতে সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদের নাম নিংথৌজাম রাখেশ সিং এবং চিংখাকাম মহেশ সিং। তারা নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে, UNLF (P)-এর স্বঘোষিত ল্যান্স কর্পোরাল নাওরেম বিজয় ওরফে মাচার নির্দেশে তারা অস্ত্র বিক্রিতে জড়িত ছিল। লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ বিক্রির পূর্ববর্তী ঘটনাতেও তাদের সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

গ্রেপ্তারের পর যৌথভাবে অভিযান চালায় মণিপুর পুলিশ, আসাম রাইফেলস ও সিআরপিএফ। লামদেং এলাকায় একটি অবৈধ UNLF (P) ক্যাম্পে অভিযান চালিয়ে ২৯টি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল একে সিরিজ রাইফেল, এম-সিরিজ রাইফেল, পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র।

পরবর্তীতে ২১ মে আরও একটি অভিযানে ৩৮টি অতিরিক্ত অস্ত্র ও ভারী সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল একে রাইফেল, স্নাইপার রাইফেল, কার্বাইন, শটগান, মর্টার, আরপিজি-৭ লঞ্চার, অ্যান্টি-ড্রোন জ্যামার, বিস্ফোরক ও বিপুল পরিমাণ গোলাবারুদ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।