ভারতে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

ভারতে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ

ভারতে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের সদর উপজেলার মাধুপাড়া সীমান্ত দিয়ে এক নারী ও তার শিশুকন্যাকে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ মে) রাতে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকার ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে। পরে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক নারী ও শিশুকে পরবর্তীতে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলেন— মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার ইমরান হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুন। শনিবার (২৩ মে) দুপুরে তাদের আদালতে তোলার কথা রয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে সীমান্তের মেইন পিলার ৭৫১ এলাকায় ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকায় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। এরপর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আটক নারী পূর্বেও একবার ভারতে গিয়েছিলেন। সেখানে তার মাইদুল শেখ নামে আরেক স্বামী রয়েছেন। তিনি ওই স্বামীর কাছেই যাওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *