তিন বছরের মধ্যে ভারত-মিয়ানমার সীমান্ত বাণিজ্য রুট চালুর পরিকল্পনা অরুণাচল সরকারের
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশ সরকার আগামী তিন বছরের মধ্যে ভারত-মিয়ানমার সীমান্ত বাণিজ্য রুট এবং সংশ্লিষ্ট বন্দর সুবিধা চালুর লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিয়াতো দুকাম। বুধবার (২৭ মে) হেলগেট ব্রিজ সংলগ্ন ল্যান্ড কাস্টমস স্টেশন (এলসিএস) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সরকারি সফরের অংশ হিসেবে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় পরিদর্শনে গিয়ে মন্ত্রী নিয়াতো দুকাম স্থানীয় বিধায়ক লাইসাম সিমাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলসিএসের বিদ্যমান অবকাঠামো পর্যালোচনা করেন এবং সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা মূল্যায়ন করেন।
এ সময় প্রতিনিধি দলটি পাংসাউ পাস এলাকার ‘বর্ডার হাট’ও পরিদর্শন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তবর্তী এ হাট ভবিষ্যতে আন্তঃসীমান্ত বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত বাণিজ্য করিডোর চালু হলে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রীের ঘোষণার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের ধারণা, সীমান্ত বাণিজ্য জোরদার হলে এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
কর্মকর্তারা আরও জানান, এই উদ্যোগ ভারত-মিয়ানমার সীমান্তে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতেও সহায়ক হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।