নেত্রকোণা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, আটক ১
![]()
নিউজ ডেস্ক
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সীমান্ত দিয়ে এক কিশোরীকে ভারতে পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় পাচারের চেষ্টা করা কিশোরীকে উদ্ধার করা হয়।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ফারংপাড়ার বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান নেত্রকোণা-৩১ বিজিবি ব্যাটালিয়নের বিজয়পুর বিওপির সুবেদার মো. নুরুল ইসলাম।
আটক সিলভার চাকমা উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেকের ছেলে। উদ্ধার ১৪ বছরের মেয়েটি একই উপজেলার বাসিন্দা। আটক ব্যক্তি মানবপাচারকারী বলে দাবি বিজিবির।
সুবেদার নুরুল ইসলাম জানান, সকালে ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী বটতলা এলাকা থেকে পাচারকারী সন্দেহে সিলভার চাকমাকে আটক করে। তিনি এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবির এই কর্মকর্তা বলেন, “ভারতে পাচারের জন্য কিশোরীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন সিলভার।”
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান সুবেদার নুরুল ইসলাম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।