ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে এক কোটি ৩০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
![]()
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৮ জুন) ভোর ৪টা ১০ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কাভার্ড ভ্যানে থাকা ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জিরা ও কাভার্ড ভ্যানের মোট আনুমানিক সিজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন , ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।