রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতভর রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের আভিযানিক দল শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ডেভিল হান্ট মামলার আসামি, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী এবং অনলাইন জুয়াড়িসহ মোট ২১ জনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়।

রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, “রাঙামাটির পুলিশ সুপারের নির্দেশে কোতয়ালী থানা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন ক্যাটাগরির মোট ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ডেভিল হান্ট মামলার আসামি, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদকসেবী ও অনলাইন জুয়া খেলোয়াড় রয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও বিশেষ অভিযান চলবে।”

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সোমবার সকালে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাঙামাটি জেলায় পুলিশের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *