সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় ইরান ও লেবাননকে সহায়তার ঘোষণা চীনের

সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় ইরান ও লেবাননকে সহায়তার ঘোষণা চীনের

সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় ইরান ও লেবাননকে সহায়তার ঘোষণা চীনের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরান ও লেবাননে যুদ্ধের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়তার ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের পুনরুদ্ধার, পুনর্গঠন এবং অর্থনৈতিক অবস্থার উন্নয়নে মানবিক সহায়তা দেয়া হবে। বুধবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘ইরান ও লেবাননের যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ে চীন গভীরভাবে মর্মাহত। সংশ্লিষ্ট দেশগুলোর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে চীন ইরান ও লেবাননকে মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে সেখানকার জনগণের পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করা যায় এবং তাদের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নত করা যায়।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এটি দ্বিতীয়বারের মতো তেহরানকে সহায়তা দেয়ার ঘোষণা দিল বেইজিং। এর আগে মার্চ মাসেও ইরানে সহায়তা পাঠিয়েছিল বেইজিং।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতায় সম্মত হয়েছে। এই সমঝোতা স্মারকে স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *