পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর আলাদা অভিযানে ছয়জন নিহত হয়েছে। রোববার দেশটির সন্ত্রাস দমন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীরা হামলার ষড়যন্ত্র এবং আইন নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে শাকারদারা রোডে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল।

এতে বলা হয়, তথ্য পাওয়ার পর সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময় দুই পক্ষের গুলিবিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, নয়টি ম্যাগাজিন এবং একাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরেক বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খারিজের সদস্যরা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে অগ্রসর হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অতর্কিত হামলা চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য দল পাঠানো হয়। তবে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। একপর্যায়ে তীব্র গোলাগুলি শুরু হয়।’ গোলাগুলি শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *