“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব

“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব

“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মচারী এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষার আওতায় আসছেন। তারা বলেন, সামাজিক নিরাপত্তা সেবা উৎসবের মাধ্যমে সাধারণ মানুষ সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম, সেবা এবং সুযোগ-সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।

বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধু আর্থিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারের এ ধরনের উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ভাতা ও সেবার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যাপিটেশন গ্র্যান্টসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে এ সেবা উৎসবের আয়োজন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *