খাগড়াছড়িতে অস্ত্রের মুখে মারমা যুবককে অপহরণ করে নির্যাতন করল ইউপিডিএফ সন্ত্রাসীরা, অবস্থার অবনতি

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে মারমা যুবককে অপহরণ করে নির্যাতন করল ইউপিডিএফ সন্ত্রাসীরা, অবস্থার অবনতি

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে মারমা যুবককে অপহরণ করে নির্যাতন করল ইউপিডিএফ সন্ত্রাসীরা, অবস্থার অবনতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় উজ্জ্বল মারমা নামে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে ব্যাপক শারীরিক নির্যাতন চালিয়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও তাদের সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সন্ত্রাসীরা। ঘটনার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানায়, গত পরশু (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এক বান্ধবীকে সঙ্গে নিয়ে ধর্মপুর এলাকার ম্যাগনেট রেস্টুরেন্টে অবস্থান করছিলেন উজ্জ্বল মারমা। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর আশপাশে ঘোরাফেরা করতে থাকেন। একপর্যায়ে তারা তার কাছে সেখানে অবস্থানের কারণ জানতে চান। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয়।

এরপর ওই ব্যক্তিরা অস্ত্রের ভয় দেখিয়ে উজ্জ্বলকে জিম্মি করেন। অভিযোগ অনুযায়ী, তাঁর চোখ বেঁধে ধর্মপুর এলাকার একটি অজ্ঞাত জুমঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মারধর করে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে মারমা যুবককে অপহরণ করে নির্যাতন করল ইউপিডিএফ সন্ত্রাসীরা, অবস্থার অবনতি

রাতভর নির্যাতনের পর পরদিন অর্থাৎ গতকাল (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি অটোরিকশার সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। সেখান থেকে নিজ বাড়িতে ফিরে গেলেও মাথায় আঘাতজনিত সমস্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে একই দিন রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে তাঁকে আবারও খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে উজ্জ্বল চৌধুরী মারমার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তবে আঘাতের কারণে তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জনসমাগমের সময় একজন যুবককে তুলে নিয়ে নির্যাতনের এমন ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

তবে এ বিষয়ে এখনো থানা পুলিশের বক্তব্য পাওয়া যায় নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed