টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

শুক্রবার (২৬ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোকেয়া খাতুন (৪১) ও ইয়াসমিন (৩২)। তারা সম্পর্কে আপন বোন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬০ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *