হবিগঞ্জের মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া সীমান্তে নিরাপত্তা বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির বাধা ও স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিরো লাইন থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

শনিবার ভোর ৩ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন ও বালুগাঙ রাবার বাগানসংলগ্ন এলাকায় হঠাৎ উচ্চক্ষমতাসম্পন্ন নিরাপত্তা বাতি (হাই-ভোল্টেজ সিকিউরিটি লাইট) বন্ধ হয়ে যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে অবস্থান নেয়। পরে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা প্রতিহত করা হয়। পুরো অভিযানে স্থানীয় সীমান্তবাসী বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ জন্য সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *