যশোরে ১ কেজির বেশি সোনা জব্দ করল বিজিবি, ‘পাচারকারী’ আটক

যশোরে ১ কেজির বেশি সোনা জব্দ করল বিজিবি, ‘পাচারকারী’ আটক

যশোরে ১ কেজির বেশি সোনা জব্দ করল বিজিবি, ‘পাচারকারী’ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে পাচারকালে যশোরে দুই কোটি ২১ লাখ টাকা মূল্যের ১৩পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা।

শুক্রবার (২৬ জুন) ভোর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম সাহাব উদ্দিন সরদার। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোলের বালুন্ডা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। আটক ব্যক্তির কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৩পিচ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *