মেহেরপুর সীমান্তে আবারও বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
![]()
নিউজ ডেস্ক
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ২ পুরুষ ও ১ জন নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার (২৬ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার রংপুর গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১৩৫ নম্বর মেইন পিলারের ৭এস সাব-পিলার-সংলগ্ন ধলা সীমান্ত দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে বিএসএফ তিনজনকে বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা মিলে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও এলাকাবাসীর প্রতিরোধের কারণেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিটি ঘটনাতেই বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।