সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত

সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত

সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযানে ২৯ সন্ত্রাসী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এরপর জঙ্গিদের আস্তানায় ‘পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক’ হামলা চালানো হয়। এতে ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

রোববার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশজুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব সহিংস ঘটনার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত।

এর এক দিন আগে বন্দুক ও বিস্ফোরক নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে হামলা চালায়। এতে তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ওই গ্রেপ্তার ব্যক্তি আফগান নাগরিক। শনিবার (২৭ জুন) রাতে দেয়া এক বিবৃতিতে করাচির ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া গোষ্ঠী জামাত-উল-আহরার।

তথ্যমন্ত্রী তারার বলেন, আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সর্বশেষ অভিযানে পাকিস্তানি তালেবানের আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আফগানিস্তানে ক্ষমতাসীন আফগান তালেবান থেকে পাকিস্তানি তালেবান পৃথক হলেও উভয় পক্ষ মিত্র হিসেবে পরিচিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *