মহালছড়িতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি কেতন চাকমা আটক, মোটরসাইকেল জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ কেতন চাকমা (২০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটে মহালছড়ি থানাধীন ২৪ মাইল মোড় এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে অভিযান চালায় মহালছড়ি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই প্রলয় কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িগামী একটি নম্বরবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে এর দুই পাশে ঝোলানো প্লাস্টিকের বস্তা থেকে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কেতন চাকমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের বাগছড়ি গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহালছড়ি থানায় মামলা দায়ের করেছে।
মহালছড়ি থানার এসআই প্রদীপ বৈদ্য জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।