ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার চিকিৎসায় পাশে দাঁড়াল সেনাবাহিনীর নানিয়ারচর জোন

ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার চিকিৎসায় পাশে দাঁড়াল সেনাবাহিনীর নানিয়ারচর জোন

ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার চিকিৎসায় পাশে দাঁড়াল সেনাবাহিনীর নানিয়ারচর জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় নারীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দেওয়া এই সহায়তায় নতুন করে আশার আলো দেখছেন রোগী ও তার পরিবার।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মশিউর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমা আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে পারছিলেন না। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে নানিয়ারচর জোনের নজরে এলে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। পরবর্তীতে রোগীর উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় ব্রেন টিউমার অস্ত্রোপচারের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদান প্রদানকালে জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মশিউর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করছে না, পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, মানবিক সহায়তা এবং জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সময়মতো এ ধরনের সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম মানবিক অঙ্গীকার।

আর্থিক সহায়তা পেয়ে বাসনা চাকমা ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই সহযোগিতা তাদের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছে।

স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করছে।

অনুষ্ঠানে নানিয়ারচর জোনের সেনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *