বান্দরবানে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের ফ্রি অপারেশনের সুযোগ

বান্দরবানে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের ফ্রি অপারেশনের সুযোগ

বান্দরবানে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের ফ্রি অপারেশনের সুযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম ও প্রত্যন্ত এলাকার দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামী শনিবার (৪ জুলাই) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সাধারণ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বান্দরবান শহরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা।

আয়োজকরা জানান, বান্দরবান সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্প চলবে। এতে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করবেন এবং রোগীদের প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা সরবরাহ করা হবে।

এছাড়া যেসব রোগীর ছানি অপারেশনের প্রয়োজন হবে, তাদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অপারেশন-সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তাও আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

চক্ষু চিকিৎসার পাশাপাশি ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ স্বাস্থ্যসেবা দেওয়া হবে। রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট চিকিৎসক, চলচ্চিত্রকার, লেখক ও কবি ডা. মং উষাখোরাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

চিকিৎসা ক্যাম্পের প্রধান আয়োজক বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসতো মার্মা। সার্বিক সহযোগিতায় রয়েছেন রাজবিলা, কুহালং, সুয়ালক, টংকাবতী ও জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

আয়োজকরা জানান, দুর্গম এলাকার অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার মানুষকে নির্ধারিত সময়ে চিকিৎসা ক্যাম্পে উপস্থিত হয়ে সেবাগ্রহণের আহ্বান জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *