ত্রিপুরার ধলাই জেলায় মন্দিরের নামে জমি দখলের অভিযোগ, কেটে ফেলা হলো ৩ হাজারের বেশি গাছ

ত্রিপুরার ধলাই জেলায় মন্দিরের নামে জমি দখলের অভিযোগ, কেটে ফেলা হলো ৩ হাজারের বেশি গাছ

ত্রিপুরার ধলাই জেলায় মন্দিরের নামে জমি দখলের অভিযোগ, কেটে ফেলা হলো ৩ হাজারের বেশি গাছ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার লংথরাইভ্যালি মহকুমার মনু থানাধীন এস.কে. পাড়া সংলগ্ন তারামন ছড়া এলাকায় মন্দিরের নামে জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, জমি দখলের উদ্দেশ্যে ব্যক্তিমালিকানাধীন জমির হাজার হাজার সুপারি গাছ ও শত শত রাবার চারা কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিক সূর্য লাল চাকমা অভিযোগ করেন, তাঁর মালিকানাধীন জমিতে থাকা তিন হাজারেরও বেশি সুপারি গাছ এবং প্রায় ৬০০টি রাবার চারা কেটে ফেলা হয়েছে। এর ফলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

তিনি দাবি করেন, একটি মন্দির নির্মাণের অজুহাতে তাঁর জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

অভিযোগের পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন বলে জানা গেছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসন অভিযোগের তদন্ত শুরু করেছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *