কাপ্তাইয়ে প্রতিপক্ষের গুলিতে জেএসএস (সন্তু) কালেক্টর নিহত
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)’র এক চাঁদা কালেক্টর নিহত হবার খবর পাওয়া গেছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার পাগলী পাড়া এলাকা থেকে পিসিজেএসএস’র কালেক্টর প্রিমেক্স চাকমা ওরফে পদ্ম কুমার চাকমা (৪০)’র মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সোমবার সকালে পাগলী পাড়া এলাকার সড়কের পাশে পিসিজেএসএস কালেক্টর প্রিমেক্স চাকমার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। বর্তমানে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাপ্তাই থানায় রাখা হয়েছে।’