খাগড়াছড়ি সদর থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

খাগড়াছড়ি সদর থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

খাগড়াছড়ি সদর থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আধুনিক পুলিশিং সেবার মানোন্নয়ন এবং জনগণকে আরও দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারা জানান, প্রস্তাবিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ভবনটি নির্মিত হলে থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

খাগড়াছড়ি সদর থানার নতুন ভবনের নির্মাণকাজের উদ্বোধন

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ভবনটি চালু হলে খাগড়াছড়ি জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সেবাপ্রত্যাশীরা দ্রুত, সহজ ও যুগোপযোগী পুলিশি সেবা পাবেন, যা স্মার্ট ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, নতুন ভবনটি আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সমৃদ্ধ করে নির্মাণ করা হবে, যা ভবিষ্যতের চাহিদা বিবেচনায় পুলিশি কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *