সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন

সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন

সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাধীন রোগীদের সাহস জোগাতে, তাদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।

বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বান্দরবান সদর হাসপাতালে পৌঁছে হামে আক্রান্ত রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য অবহিত হন।

সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন

পরিদর্শনকালে জোন অধিনায়ক শুধু রোগীদের সঙ্গেই কথা বলেননি, বরং তাদের সঙ্গে থাকা স্বজনদের সঙ্গেও আন্তরিকভাবে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। দুর্গম পাহাড়ি এলাকা থেকে চিকিৎসার জন্য আসা রোগীদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে চিকিৎসাসেবায় কোনো ধরনের ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন

জোন অধিনায়ক বলেন, হামে আক্রান্ত কোনো রোগীর উন্নত বা বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের ‘মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস)’-এর মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

সদর হাসপাতাল পরিদর্শন, হাম আক্রান্ত রোগীদের পাশে সেনাবাহিনীর বান্দরবান জোন

পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ চিকিৎসাধীন সকল রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও জনকল্যাণমূলক, মানবিক ও সেবামূলক কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা সেনাবাহিনীর এই আন্তরিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে চিকিৎসার জন্য এসে সেনাবাহিনীর এমন সহযোগিতা ও খোঁজখবর তাদের মধ্যে নতুন আস্থা ও সাহস জুগিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বান্দরবানের দুর্গম এলাকায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা জোরদার করতে সেনাবাহিনী ইতোমধ্যে মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য সহায়তা, প্রয়োজনীয় সমন্বয় এবং জরুরি চিকিৎসা পরিবহন ব্যবস্থায় সক্রিয় ভূমিকা পালন করছে। স্থানীয়দের মতে, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ দুর্গম অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সংকট মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।