বরকলে বিজিবির অভিযানে ৭৬ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

বরকলে বিজিবির অভিযানে ৭৬ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

বরকলে বিজিবির অভিযানে ৭৬ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিণা থেকে রাঙামাটাগামী একটি বিরতিহীন লঞ্চে অভিযান চালানো হয়। ৪৫ বিজিবির হাবিলদার মোহাম্মদ সাব্বির মোল্লার নেতৃত্বে পরিচালিত অভিযানে পাচারের উদ্দেশ্যে বহন করা ভারতীয় ব্র্যান্ডের ORIS সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় মো. হারুনুর রশিদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি রাঙামাটি সদর উপজেলার মহিলা কলেজ এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি বরকল উপজেলার ছোট হরিণা বাজারের একজন ব্যবসায়ী এবং রাঙামাটি শহরেও তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

অভিযান শেষে জব্দ করা সিগারেট ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তর করা হয়।

বরকল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাফি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ পণ্য আমদানি রোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *