মাটিরাঙ্গার দুর্গম মরাটিলায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: বন্যাদুর্গতদের ত্রাণ, শতাধিক মানুষকে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গার দুর্গম মরাটিলায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: বন্যাদুর্গতদের ত্রাণ, শতাধিক মানুষকে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গার দুর্গম মরাটিলায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: বন্যাদুর্গতদের ত্রাণ, শতাধিক মানুষকে চিকিৎসাসেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুঃস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।

শনিবার (১ আগস্ট) সকালে গুইমারা রিজিয়নের অধীনস্থ দুর্গম মরাটিলা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় অর্ধশতাধিক অসহায়, দুস্থ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ তুলে দেন মাটিরাঙ্গা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন মাইন চৌধুরী। দুর্গম পাহাড়ি এলাকার অনেক পরিবারের জন্য এই সহায়তা ছিল কঠিন সময়ে স্বস্তির বার্তা।

ত্রাণ বিতরণের পাশাপাশি মরাটিলা এলাকার প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশুর জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গার দুর্গম মরাটিলায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: বন্যাদুর্গতদের ত্রাণ, শতাধিক মানুষকে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকার অনেক বাসিন্দা নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ায় এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে ওঠে।

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় এমন মানবিক উদ্যোগ শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়তা করে না, বরং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতিও জোরদার করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

মাটিরাঙ্গার দুর্গম মরাটিলায় সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: বন্যাদুর্গতদের ত্রাণ, শতাধিক মানুষকে চিকিৎসাসেবা

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ‘এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সম্প্রীতি রক্ষা এবং মানুষের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তাসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পাশে রয়েছে। দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং রাষ্ট্রের সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম শুধু ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক অবদান রেখে চলেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *