কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ আগস্ট কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণাকে সামনে রেখে বিভিন্ন দপ্তরের প্রস্তুতি ও সমন্বয় জোরদারের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করবেন। এ উপলক্ষে উপজেলার সব সরকারি দপ্তরের কার্যক্রম ও অর্জনের তথ্য সুষ্ঠুভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহআলম, কাপ্তাই থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পিআইও ফরহাদ হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং ১১৯ নম্বর ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ অন্যান্যরা।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।