নানিয়ারচরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের অংশ হিসেবে প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার পদের ৫৩ জন প্রার্থীকে প্রাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়। তবে চারজন প্রার্থী অনুপস্থিত থাকায় ৪৯ জন পরীক্ষায় অংশ নেন।
প্রাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের তথ্য সংগ্রহ, তথ্য এন্ট্রি, তথ্য সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই নিশ্চিত করতে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। প্রাকটিক্যাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।