নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা

নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা

নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত একটি নবনির্মিত কালভার্টে ফাটল ও গাইডওয়াল ধসে পড়ায় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। কালভার্টটি রক্ষায় শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই বাঁশের খুঁটি দিয়ে নিচ থেকে ঠেক দিয়ে রেখেছেন।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক টানা বর্ষণের পর কালভার্টটির একটি বড় অংশের গাইডওয়াল ধসে পড়েছে। একই সঙ্গে মূল কাঠামোজুড়ে দেখা দিয়েছে একাধিক ফাটল। এতে কালভার্টটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা

জানা গেছে, গত অর্থবছরে এলজিইডির অধীনে ইসলামপুর এলাকার মানুষের যাতায়াত সহজ করতে কালভার্টটির নির্মাণকাজ শেষ করা হয়। নির্মাণ শেষ হওয়ার পরপরই ভারী বৃষ্টিপাত শুরু হলে কালভার্টটির গাইডওয়ালে ধস দেখা দেয়। পরে কাঠামোর বিভিন্ন অংশে ফাটল আরও স্পষ্ট হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, প্রথম দিকের বৃষ্টির পরই কালভার্টটির ফাটল চওড়া হতে শুরু করে। একপর্যায়ে এক পাশের গাইডওয়াল ধসে পড়ে। পরিস্থিতি পর্যবেক্ষণ বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ না থাকায় নিজেদের উদ্যোগে বাঁশ এনে কালভার্টের নিচে ঠেক দেওয়া হয়েছে।

নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, কালভার্টটি যেকোনো সময় আরও ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণ ধসে পড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের ভাষ্য, নবনির্মিত একটি অবকাঠামো অল্প সময়ের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণকাজের মান ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে প্রকৌশলগত তদন্ত ছাড়া নির্মাণ ত্রুটির বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নানিয়ারচরে বাঁশের ‘ঠেক’ দিয়ে নবনির্মিত কালভার্ট রক্ষার চেষ্টা, দুর্ঘটনার শঙ্কা

কালভার্টটির বর্তমান পরিস্থিতি ও নির্মাণকাজের মান নিয়ে বক্তব্য জানতে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, কালভার্টটি দ্রুত পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ অংশের সংস্কার, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা এবং নির্মাণকাজের মান যাচাই করা হোক। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে যানবাহন ও পথচারী চলাচলের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *