রাঙামাটিতে সাবেক ছাত্রদল নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটিতে সাবেক ছাত্রদল নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটিতে সাবেক ছাত্রদল নেতাকে আটকের প্রতিবাদে বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি পরিবার।

বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে রাঙামাটি বিএনপি পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি বাশার আজম ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল সাকু জাবেদ প্রমুখ।

জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন বলেন, সুমন বিএনপির দুঃসময়ের একজন নেতা। তাকে এভাবে তুলে নিয়ে যাওয়ার পর এখনো তার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় তারা উদ্বিগ্ন। যতক্ষণ পর্যন্ত ছাত্রনেতা সুমনকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া না হবে, ততক্ষণ রাঙামাটির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

রাঙামাটি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল সাকুর জাবেদ বলেন, সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনাকে ‘গুমের সংস্কৃতি’র পুনরাবৃত্তি। আলী আকবর সুমনকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া অগণতান্ত্রিক। তাকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

রাঙামাটি জেলা পুলিশ জানান, শাহবাগ থানায় ছাত্রদল নেত্রী সায়রা চন্দ্রা চাকমার দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় সন্দেহভাজন হিসেবে রাঙামাটি থেকে দুজনকে আটক করে নিয়ে গেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed