‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশে-বিদেশে মিথ্যা তথ্য ছড়াচ্ছে’

‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশে-বিদেশে মিথ্যা তথ্য ছড়াচ্ছে’

‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশে-বিদেশে মিথ্যা তথ্য ছড়াচ্ছে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশে এবং দেশের বাইরে মিথ্যা তথ্য ছড়িয়ে জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিভ্রান্তিকর প্রচারসহ সব অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুরঞ্জন ঘোষ বলেন, পূজা উদযাপন পরিষদ অনেক জায়গায় সরকারের অনুদানের টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেওয়ার জন্য সুকৌশলে তাদের লোকজন দিয়েই বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুরসহ নানা অঘটন ঘটিয়েছে। অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতির প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশে ১৪১টি সাম্প্রদায়িক হামলার যে উদ্বেগ প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ সময় তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো বলেন, এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজায় রেকর্ড পরিমাণ অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রী ও সরকারের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের দেওয়া বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। অন্যথায় দেশ ও জনগণের স্বার্থে তাদের সংগঠনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সহসভাপতি শ্যামল চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বাংলাভাষী মুসলিম পরিবারকে উচ্ছেদ, মসজিদ ভাঙচুর এবং বাংলাদেশি ভ্রমণকারীদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে মো. আল আমিন, মো. আনোয়ার হোসেন দিপু, আল আমিন (সুমন), বিপ্লবউল হক বিপ্লব, মো. হাবিবুর রহমান হাবিব, মো. মাসুদ রানা, আবদুল কাদের, মো. জসিম উদ্দিন (সাগর), রমনা মালা, মো. মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *