বৈরী আবহাওয়ায় ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

বৈরী আবহাওয়ায় ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ

বৈরী আবহাওয়ায় ৫ দিন ধরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বৈরী আবহাওয়ার কারণে টানা পাঁচ দিন ধরে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের। এতে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্যাহত হচ্ছে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা।

সাগর উত্তাল থাকায় গত বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষ করে গুপ্তছড়া-বাঁশবাড়িয়া নৌরুটে ফেরি ও স্টিমার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় জারি করা সতর্কবার্তায় চট্টগ্রামসহ দেশের অন্যান্য সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে ঝড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে।

কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির এজেন্ট আদিল এন্টারপ্রাইজের কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানায়, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্র জানায়, সন্দ্বীপ চ্যানেল উত্তাল হয়ে ওঠায় গুপ্তছড়া-বাঁশবাড়িয়া রুটে ফেরি ও স্টিমার চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে সীমিত পরিসরে কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট, কাঠের মালবাহী নৌকা ও ছোট ট্রলার চলাচল করছে। এসব নৌযানে যাত্রী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার সাগরের মাঝখানে একটি স্পিডবোট বিকল হয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর বৈরী আবহাওয়ার মধ্যে ঝুঁকি নিয়ে নৌযানে চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি চিকিৎসাসেবা নিতে মূল ভূখণ্ডে যেতে চাওয়া রোগী, প্রবাসী যাত্রী ও বিভিন্ন কাজে চট্টগ্রামে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। দ্রুত নৌ যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *