ঝিনাইদহ সীমান্তে আবারও বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

ঝিনাইদহ সীমান্তে আবারও বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

ঝিনাইদহ সীমান্তে আবারও বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফের ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে এই উপজেলার চাপাতলা মাজার এলাকার নিকটে ৪ জনকে পুশইন চেষ্টা করে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প।

এ সময় মহেশপুর বিজিবির কুসুমপুর বিওপির টহল দল ওই চারজনকে সীমান্তের শূন্য রেখায় আটকে দেয়। পুশইনের শিকার চার ব্যক্তির মধ্যে দুইজন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি তৎপর রয়েছে। সেই সাথে সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *