টেকনাফে দেশীয় মদসহ দুইজন আটক, জব্দ টমটম

টেকনাফে দেশীয় মদসহ দুইজন আটক, জব্দ টমটম

টেকনাফে দেশীয় মদসহ দুইজন আটক, জব্দ টমটম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (টমটম) ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি স্মার্টফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

অভিযানের সময় ইজিবাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করে কোস্ট গার্ড। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মাদক, ইজিবাইক ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সীমান্তবর্তী টেকনাফে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *