চট্টগ্রামের ভূজপুর সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে দুটি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের ভূজপুর সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে দুটি ভারতীয় গরু আটক

চট্টগ্রামের ভূজপুর সীমান্তে ৪৩ বিজিবির অভিযানে দুটি ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের ভূজপুর থানার সীমান্তবর্তী রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে এসব গরু জব্দ করে বিজিবির রামগড় ব্যাটালিয়নের অধীন কয়লারমুখ বিওপির সদস্যরা।

জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন কয়লারমুখ বিওপি থেকে একটি টহল দল রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শফিকুল ইসলাম।

অভিযানকালে চট্টগ্রামের ভূজপুর থানার অন্তর্গত রহমতপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো আটক করে বিজিবি সদস্যরা। আটক গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, আটককৃত গরুগুলোর কোনো বৈধ মালিকানা বা সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়া যায়নি। প্রচলিত বিধি অনুযায়ী গরু দুটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কাস্টমসের মাধ্যমে পরবর্তী নিলাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ভারতীয় গবাদিপশু প্রবেশ ও পাচার ঠেকাতে বিজিবির নিয়মিত নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *