খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা (৫৫) ও তাঁর স্ত্রী হ্লাপাই মারমা (৫২)।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটের দিকে মাইসছড়ি ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বজ্রপাতের শিকার হন উচিংমং মারমা ও হ্লাপাই মারমা। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করার চেষ্টা করলেও দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।