ফরিদপুর ও রাজবাড়ীতে সেনাবাহিনীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান

ফরিদপুর ও রাজবাড়ীতে সেনাবাহিনীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান

ফরিদপুর ও রাজবাড়ীতে সেনাবাহিনীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুর ও রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) এবং সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

May be an image of dais and text

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ গুরুত্ব বহন করে।

এরই ধারাবাহিকতায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে)-এর আদলে ফরিদপুরে প্রতিষ্ঠা করা হয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।

May be an image of dais and text that says "শুভ উদ্বোধন श्िपल NOPG অনুষ্ঠান সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী ২৩ আপন্ট ২০২৬ প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, ওয়াকার- এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি"

অন্যদিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয়েছে সেনা পাবলিক স্কুল ও কলেজ রাজবাড়ী। নতুন এ প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি এ অঞ্চলের সামগ্রিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিষ্ঠান দুটি চালুর ফলে ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

May be an image of text that says "INAUGURATION CEREMONY MILITARY COLLEGIATE SCHOOL FARIDPUR DATE: 23 DATE:23AUGUST2026 AUGUST 2026"

উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষা ব্যবস্থায় সেনাবাহিনীর অবদানকে আরও বিস্তৃত করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও উন্নত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *