রোহিঙ্গা সমস্যা এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: প্রতিরক্ষা উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যা এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: প্রতিরক্ষা উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যা এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: প্রতিরক্ষা উপদেষ্টা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যা এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবন্ধকতাসমূহ: আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় অগ্রাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়নি। এর পেছনে উদ্দেশ্য ছিল। আর তা ছিল নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা। নোবেল পুরষ্কার আসেনি, একজন রোহিঙ্গাও ফেরত যায়নি।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা এখন শুধুমাত্র জাতীয় নিরাপত্তার জন্য নয়, বরং আঞ্চলিক নিরাপত্তারর জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগ আয়োজিত আন্তর্জাতিক এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক উধ্বর্তন সামরিক কর্মকর্তা, সাবেক কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভিডিও কনফারেন্সে যুক্ত হন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *