ভারতে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির, ৫ সেপ্টেম্বর পদযাত্রা

ভারতে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির, ৫ সেপ্টেম্বর পদযাত্রা

ভারতে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির, ৫ সেপ্টেম্বর পদযাত্রা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতজুড়ে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির (সিজেপি)। কেন্দ্রীয় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, তাই আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে দলটি। ইন্ডিয়া গেট থেকে দিল্লির পুলিশ সদর দফতর পর্যন্তি এ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুর ২টায় এক সাংগঠনিক বৈঠক করে দলের নেতারা এই বিক্ষোভের ঘোষণা করেন।

সিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ এই পদযাত্রাটি ইন্ডিয়া গেট থেকে শুরু করে দিল্লির পুলিশ সদর দফতরের দিকে অগ্রসর হবে। এই কর্মসূচির নেতৃত্ব দেবে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার। সেই সাথে গত ২০ জুলাইয়ের সংসদ অভিযানে পুলিশের বর্বরতার শিকার হওয়া ব্যক্তিরা।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আমরা ঘোষণা করছি, নিহত নিট পরীক্ষার্থী ও পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বে, সারা দেশ থেকে অগত শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের অংশগ্রহণে, আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লির পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

কারণ সরকার ছাত্র যুবদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। সেই কারণেই ফের তারা পথে নামতে বাধ্য হচ্ছে।

সিজেপির তরফ থেকে আরো জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার আদৌ কথা রাখতে চায় কিনা, সেই বিষয়ে কমিটির সদস্যরা সন্দেহ প্রকাশ করছেন।

এক মাস ধরে আন্তরিকভাবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন অন্য খেলা খেলছে।

কারিগরি ত্রুটির আড়ালে লুকিয়েছে সেই প্রতিশ্রুতি। এমনকি ছাত্র-ছাত্রীদের উপর দায়ের হওয়া এফআইআর তুলতে অস্বীকার করছে পুলিশ। এটা চলতে পারে না। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসাবে ধরে ভুল করা যাবে না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *