ট্রাকের চেসিসের গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, চালক আটক
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুতে একটি ট্রাকের চেসিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ট্রাকের চালককে আটক করা হয়েছে। তবে সংস্থাটি আটকের পরিচয় জানায় নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে ট্রাকে অবৈধ কোনো মালামাল নেই বলে চালক দাবি করেন। পরে ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে চেসিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।