মাদক সেবনের অভিযোগে ৬ মিয়ানমার নাগরিককে মিজোরাম ছাড়ার নির্দেশ

মাদক সেবনের অভিযোগে ৬ মিয়ানমার নাগরিককে মিজোরাম ছাড়ার নির্দেশ

মাদক সেবনের অভিযোগে ৬ মিয়ানমার নাগরিককে মিজোরাম ছাড়ার নির্দেশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মিজোরামে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় মিয়ানমার নাগরিককে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন (ওয়াইএমএ)। তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মিজোরামের নিউ চাম্ফাই শাখা ওয়াইএমএ এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, নিউ চাম্ফাই এলাকায় বসবাসরত লালসাংজেলা ত্লাউ, লালাওমপুই, বিয়াকথাতলুয়াং, লালথ্লামুয়ানা ও লালরুয়াতথারাসহ ছয়জনের বিরুদ্ধে মাদক সেবনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে পাঁচজন মিয়ানমারের তামু ও একজন মিয়ানমারের থাচুংনুং ও মিওহলা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

ওয়াইএমএর নিউ চাম্ফাই শাখা জানিয়েছে, স্থানীয় এলাকায় মাদকের বিস্তার রোধ এবং সামাজিক পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার (২৯ আগস্ট) এর মধ্যে সংশ্লিষ্টদের নিউ চাম্ফাই ছেড়ে যেতে বলা হয়েছে।

তবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, কিংবা মাদক সেবনের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না—এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *