খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ২০২৫ সালের প্রাথমিক ও ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন পর্যায়ের সাফল্য ও মেধার স্বীকৃতি দেওয়া হয়। বৃত্তি অর্জন এবং পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জনের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের জন্য দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি করে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক এবং অধ্যক্ষ (মহিলা) মাহফুজা বেগম।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃতি শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।