রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টার দিকে রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

পরে শিল্পী কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন।

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া। সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম।

এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে তাদের সুখ-দুঃখে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *