কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে পেটে গুলি, আটক ১

কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে পেটে গুলি, আটক ১

কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে পেটে গুলি, আটক ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে মো. একরাম (৩৩) নামে এক রাজমিস্ত্রিকে পেটে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ একরাম কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার জালাল আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার সময় সিটি কলেজ এলাকায় চার অস্ত্রধারী যুবক একরামের গতিরোধ করে। একপর্যায়ে তার পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একরামের এক স্বজনের দাবি, মুবিন, জাহেদ, আব্দুল মনসুর লুদু ও সাদ্দাম নামে চার যুবক পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাত ১টার দিকে আবুল মনসুর লুদু নামে একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘হামলার কারণ উদঘাটন এবং ব্যবহৃত অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত চলছে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed