উখিয়ায় পৃথক অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেপ্তার

উখিয়ায় পৃথক অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেপ্তার

উখিয়ায় পৃথক অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্তসহ সাত আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত দুইজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, জিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার দুইজন এবং মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানা ও সাজা থাকায় অভিযুক্তদের গ্রেপ্তারে উখিয়া থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *