টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৩ জন উদ্ধার

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৩ জন উদ্ধার

টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৩ জন উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী-পুরুষসহ ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১১ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়ার দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে অবৈধভাবে মানুষকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ জানতে পারে, কয়েকজন নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কচ্ছপিয়া এলাকায় জড়ো করা হয়েছে। পরে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১৩ জনের মধ্যে দুজন রোহিঙ্গা এবং ১১ জন বাংলাদেশি নারী-পুরুষ রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করে মানবপাচারের সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্তে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *